Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি,
আমি আকাশ ও রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড় তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।
ভালবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি,
জলে ডাঙ্গায় কেন ডুবতেও রাজি আছি আমি
যদি ভাসিয়ে তোল তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।
তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাকে
আর এসো স্বপ্ন ঘুমে,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি,
আমি তোমারই, তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।
কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি,
আজ এক তারার চিলা তোমার স্পর্শ চায়
যদি টংকার দেও তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।
শিরোনামঃ আমি তোমারই নাম গাই
অ্যালবামঃ ভূবন মাঝি
শিল্পীঃ পরমব্রত চট্টোপাধ্যায়

Comments

Post a Comment

Popular posts from this blog

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?